বিজয়ের মাসেই আ. লীগের পতন সুনিশ্চিত: ১২ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০০

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় হস্তক্ষেপের পরিণাম শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিদায় নিতে চাইলে নির্বাচনের তফসিল বাতিল করুন। ডিসেম্বরেই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হবে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ অন্যান্য দাবিতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিজয় নগর ঘুরে পল্টন মোড়ে এসে মিছিল শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন,    ‘যদি শান্তিপূর্ণভাবে বিদায় নিতে চান অনতিবিলম্বে এই তামাশার নির্বাচনের তফসিল বাতিল করুন। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক ইস্যুতে নির্বাচনকালীন আলোচনায় উত্তরণের পথটা এখনও একেবারে শেষ হয়ে যায় নাই।’

তিনি বলেন, ‘এই বিজয়ের মাসেই কঠোর আন্দোলনের মুখে আওয়ামী অবৈধ সরকারের পতন সুনিশ্চিত।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ‘বাংলার মাটি ও মানুষ নিয়ে খেলা করার দিল্লী কে? দিল্লী আওয়ামী লীগের বন্ধু হতে পারে, তবে বাংলাদেশের প্রভু নয়।’

বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের অন্যান্য নেতারা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী