দেশ নিয়ে ছিনিমিনি জনগণ মেনে নেবে না: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬

ভোটাধিকার হরণ করে জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকার সর্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ঘটিয়ে চলেছে। অর্থনৈতিক সংকট তৈরি করে দেশের মানুষের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

রবিবার (১০ ডিসেম্বর) কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।

মঞ্চের নেতারা বলেন, বাংলাদেশে যে একটি জাতীয় মানবাধিকার কমিশন আছে, সেটাই এখন বোঝা যায় না। এই কমিশন দেশের মানুষের পক্ষে অবস্থান নেওয়ার কোনও উদাহরণ আর রাখছে না।  তাদের ন্যূনতম দায়িত্ব পালন না করে সরকারের তাঁবেদারি করে চলেছে।

তারা বলেন, নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণার মাধ্যমে আরও একটি একতরফা তামাশার নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করছে। খেয়াল খুশি মতো হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার, অত্যাচার-উৎপীড়ন এবং ফরমায়েশী সাজার মাধ্যমে বিরোধী রাজনৈতিক তৎপরতাকে নিশ্চিহ্ন করতে চাইছে।

নেতারা বলেন, সরকারের লুটপাটের রাজত্ব যে দেশে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি আসন্ন করে তুলছে, সেটা আঁচ করে প্রধানমন্ত্রী সেই দায় বিরোধীদলের ওপর চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। দেশের মানুষের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন। সমাবেশ পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী