৭ জানুয়ারি বাংলার মাটিতে নির্বাচন হবে না: ১২ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮

৭ জানুয়ারি বাংলার মাটিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার (১২ ডিসেম্বর)  জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে অবরোধের সমর্থনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি পল্টন-বিজয়নগর মোড় ঘুরে পুনরায় পল্টন মোড় এসে শেষ হয়।

শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের জুলুম-অত্যাচারে জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ৭ জানুয়ারি বাংলার মাটিতে নির্বাচন হবে না। দেশের জনগণ এই সরকারের পরিবর্তন চায়। গণতন্ত্র ও ভোটাধিকার ফেরত চায়। এখন আমাদের একমাত্র পথ এই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করা। অন্যথায় দেশের পরিণতি খারাপের দিকে যাবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহ সভাপতি ও  ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, দেশের সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নিদারুণ নিপীড়ন-নির্যাতন চলানো হচ্ছে। জনগণের পিঠের আঘাত না শুকাতেই এই জালীম শাহী সরকার পেটে লাথি মারা শুরু করেছে। নিত্যপণ্যের চড়া মূল্যের পাশাপাশি পেঁয়াজের দাম দুই ঘণ্টার ব্যবধানে দ্বিগুণ হয়েছে!

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ আরও  বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ।

বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের প‌ক্ষে  ভারত-রাশিয়া অনৈতিক হস্তক্ষেপ করলে দেশের জনগণ জাতিসংঘের সাহায্য নিতে পারে এমন মন্তব্য করে জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যখন পুরো বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন ও মানবাধিকার নিয়ে সোচ্চার তখন রাশিয়া ও  ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া খুবই দুঃখজনক। যদিও সম্প্রতি সময়ে ভারত ও রাশিয়ার এধরনের হস্তক্ষেপ রাষ্ট্রবিদ্বেষী ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির তমিজউদ্দিন টিটু, এম এ বাশার, আব্দুল হাই নোমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের আতাউর রহমান খান, এম কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ লেবার পার্টির হুমায়ুন কবির, শরীফুল ইসলাম,জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাহী কমিটির সদস্য কাজী ফয়েজ আহমেদ,মেহেদী হাসান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু,,এলডিপি যুবদলের ফয়সাল আহমেদ, মিজানুর রহমান পিন্টু, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

/এএজে/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম