আ.লীগের কারণে জনগণ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:১৯

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সে গণতন্ত্রকে সবসময়ই পদদলিত করেছে আওয়ামী লীগ। এই দলটির কারণেই জনগণ আজ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের পতনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. ফরহাদ বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে জনমত উপেক্ষা করে আবারও দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, দেশ-বিদেশের বিপক্ষে গিয়ে সরকার বাংলাদেশকে সারাবিশ্ব থেকে একগুঁয়ে করে রাখছে। যার প্রভার শুধু দেশের রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও পড়ছে। সরকারের একগুয়েমির কারণে দেশের ব্যবস্থা-বানিজ্য ও দ্রব্যমূল্য আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

মিছিল ও সমাবশে উপস্থিত ছিলেন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী