সরকার কৌশলে বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করছে: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:১৩

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, হালুয়া রুটি খাওয়ার জন্য সরকারের উচ্ছিষ্টভোগীরা আজ দেন দরবারে ব্যস্ত। আওয়ামী লীগের আর্শিবাদপুষ্ট দলও নৌকাকে বিশ্বাস করে না। তাই জয়লাভ নিশ্চিত করতে তারা নৌকার প্রত্যাহার চায়। সরকার কৌশলে সব বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করছে।

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টন এলাকায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।

ফরহাদ বলেন, ‘আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। জনমত উপেক্ষা করে দমন-পীড়নের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নীল নকশা বাস্তবায়ন করছে।’

নির্বাচন কমিশন সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করছে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার কৌশলে সব বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করছে। তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়ায় যারাই জড়িত থাকবে, দেশের জনগণের কাছে তাদের জবাবদিহি করতেই হবে।’

মিছিলে আরও ছিলেন– এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেলসহ জোটের নেতাকর্মীরা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী