বিজয়ের মাসে সরকার জনমত উপেক্ষা করছে: মাওলানা জালালুদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০২

বিজয়ের মাসে সরকার জনমত উপেক্ষা করছে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। শনিবার (১৬ ডিসেম্বর) পল্টনে দলটির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জালালুদ্দীন আহমদ বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার না দেওয়ায়, জুলুম-অত্যাচারের কারণে স্বাধীনতা যুদ্ধ করেছি। আমরা একটি পতাকা পেয়েছি ঠিকই কিন্তু জনগণ স্বাধীনতার সুফল পায়নি। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। যেনতেন নির্বাচন করে সরকার আবার ক্ষমতায় আসতে চায়। দেশের মানুষ তাদের ভোটের অধিকার রক্ষায় বিজয়ের মাসে শপথ নিয়ে রাজপথে নামবে এবং ৭ জানুয়ারির নির্বাচন হতে দিবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ কারাগারে বন্দি রয়েছেন। মাওলানা মামুনুল হকসহ রাজনৈতিক নেতারা ও সাধারণ মানুষকে দ্রুত মুক্তি দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সহ-সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ।

/সিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের