‘জনগণ শিগগিরই আ. লীগকে পতনের কার্ড ধরিয়ে দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, আওয়ামী লীগ এখন দেশ-বিদেশে অকেজো সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিগগিরই জনগণ তাদের হাতে পতনের কার্ড ধরিয়ে দেবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পল্টন ও প্রেসক্লাব এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে তারা এসব কথা বলেন। ভোট বর্জন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাজবন্দিদের মুক্তির দাবিতে বৃহস্পতি, শুক্র ও শনিবার গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও যুগপতে থাকা বিরোধী দলগুলো।

বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আওয়ামী লীগের বাঁচার একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা। এছাড়া সরকারের বাঁচার কোনও উপায় নেই।’

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘ভালোই ভালোই পদত্যাগ করুন, না হলে অনেক বেদনা নিয়ে বিদায় নিতে হবে।’

এ সময় জোটের অন্য নেতারাও বক্তব্য রাখেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের