নির্বাচন বর্জনের দাবিতে ইসলামী আন্দোলনের গণসংযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০২

নির্বাচন বর্জনের দাবিতে গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টন, দৈনিকবাংলা, বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জনের লক্ষ্যে সাধারণ মানুষকে লিফলেট বিতরণ করে দলটি।

লিফলেট বিতরণের সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়ামের সদস্য মুহাম্মদ আশরাফ আলী আকন বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠছে। বর্তমানে প্রহসনের নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের আয় বেড়েছে ১০০ থেকে এক হাজার গুণ পর্যন্ত। এই অবৈধ সম্পদ রক্ষায় তারা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। ধোঁকাবাজির নির্বাচন দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে। প্রহসনের নির্বাচন বর্জনের করার জন্য দেশবাসী প্রস্তুত।

তিনি আরও বলেন, সরকার ধোঁকাবাজির নির্বাচন করছে। নির্বাচন নিয়ে বিশ্ববাসী ধিক্কার জানাচ্ছে। নৌকার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী সবই আওয়ামী লীগ। এভাবে ডামি নির্বাচন দিয়ে বিশ্ববাসীকে সরকার ধোঁকা দিচ্ছে। নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করুন। দেশের অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ মানুষ সরকারের প্রহসনের নির্বাচন মানে না। তারাই নির্বাচন চায় না। আমরাও এই প্রহসনের নির্বাচন চাই না। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূল নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পাবে।

/সিএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী