‘নির্বাচনের নামে নতুন খেলা কেউ গ্রহণ করবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:২৮

গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, নির্বাচনের নামে শেখ হাসিনার নতুন খেলা পৃথিবীর কেউ গ্রহণ করবে না। দেশের ১৮ কোটি মানুষ ইতোমধ্যেই তার প্রতি ঘৃণা প্রকাশ করেছে। তাকে দেশের মাটি থেকে বিদায় দিতে আজ দলমত নির্বিশেষে সব মানুষ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে গণফোরাম।

সুব্রত চৌধুরী বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে ডাকাত দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করেও শেখ হাসিনা সবসময়ই মিথ্যাচার করেন। তিনি বলেন, আমি জনগণ দ্বারা নির্বাচিত। তিনি নিজেও জানেন, মানুষ ভোট দেয়নি। তারপরও বারবার একই কথা বলেন।’

তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি জনবিচ্ছিন্ন তথাকথিত নির্বাচনের দিন আওয়ামী লীগের আরেকবার মৃত্যু হবে। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা সমাজ, সভ্যতা ও মানবিকতা ধ্বংস করছে। রাজপথে জনগণ তাকে জবাব দেবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন– গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার ইব্রাহীম।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ