মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন, দাবি অলি আহমদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:১০

নতুন বছরে মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘২০২৪ সালে মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছি, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় গেলে গজব হবে।’

শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

অলি আহমদ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনের ফাঁদে পড়ে বিএনপি ভোটে যায়। এতে আওয়ামী লীগ জিতে ক্ষমতা আরও পাকাপোক্ত করে।’

ভোট বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে বিদেশিদের হাতে বন্ধক দেওয়া হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। জনগণ যাকে চায়, তারা পছন্দ অনুযায়ী ভোট দেবে। ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রত্যেকের ঘরে গিয়ে ভয় দেখানো হচ্ছে। ভোট কেন্দ্রে না গেলে মামলা হামলা করবে বলা হচ্ছে। গরিবদের ৫০০ ও ১ হাজার টাকা দেওয়া হবে। সরকারি কর্মকর্তা যারা নির্বাচনি দায়িত্বে থাকবেন, তাদের বলা হয়েছে—৬০ শতাংশ ভোট কাস্ট করতে হবে। হাজার কোটি টাকা বিতরণ করা হচ্ছে। ঘরে বসে থাকুন, ভোট দেওয়া থেকে বিরত থাকুন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন— বিএনপির অবস্থা হেফাজতে ইসলামের থেকে খারাপ হবে। জামায়াতের মতো অবস্থা করতে চেয়েছিল ২৮ অক্টোবর। আব্দুর রাজ্জাক (কৃষিমন্ত্রী) বলেছেন, বিএনপিকে সাজা না দিলে ভোট করতে পারতো না। সবাইকে জেলে নিক্ষেপ করা হয়েছে। দেশকে ও দেশের জনগণকে বাঁচান। ভাগাভাগি বন্ধ করেন। নির্বাচনে অংশ নিয়ে ভোট দেওয়া হলো দেশের আত্মহত্যা করা।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী