নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ২০:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০:৪৮

জনগণের দিক থেকে নতুন গণতান্ত্রিক লড়াইয়ের সূচনা হলো। অবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে জনগণের নতুন লড়াই চলবে। আমরা জনগণের সংগ্রামকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত সংগ্রামে অবিচল থাকবো। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা একথা বলেন।

“সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হোন এবং তামাশার নির্বাচন, জনগণের প্রত্যাখ্যান ও চলমান আন্দোলন”— বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দেশের জনগণ ভোট বর্জন করেছে, সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে। মানুষ তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করে তাদের রায় জানিয়ে দিয়েছে। এটা কোনও নির্বাচন নয়, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদস্তি কায়দায় ক্ষমতার নবায়ন মাত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে: গণতন্ত্র মঞ্চ

তিনি বলেন, এই ডামি নির্বাচন ও তার ফলাফল কে বাতিল করে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই দেশকে একটি দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। জনগণের গণরায় মেনে নিন। আর এখনও জনগণের ইচ্ছার বিপরীতে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইলে জনগণ তার সংগ্রামের মাধ্যমেই ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক কর্তব্য পালন করবে। আমরা জনগণের সংগ্রামকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত সংগ্রামে অবিচল থাকবো।

সম্মেলনে উপস্থিত ছিলেন ও সাংবাদিকদের প্রশ্নে উত্তর প্রদান করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্রসংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে