নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বললেন মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৫:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:১৫

নৌকা প্রতীকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

জোটের বেশ কয়েকজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি ছিলেন, এবার আপনি একা– অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় বিষয়। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলি, যাদের অর্থবিত্ত নেই– তাদের এ ধরনের নির্বাচনে বেড়িয়ে আসা কঠিন কাজ। আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে। কারণ ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার সব চেয়ে বড় ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে জিতেছি আমি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা ভালো লেগেছে।’

রাজধানী ছেড়ে নিজের এলাকায় ফেরার অনুভূতিটা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। এলাকায় পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করি, মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে। সেভাবেই তারা আমাকে দেখতে চায়।’

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী