রান্না বাদ দিয়ে মা-বোনদের রাজপথে আসার আহ্বান মান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারকে বলেছি, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। যদি না কমাতে পারো, তাহলে যত তাড়াতাড়ি পারো চলো যাও। ওরা (আওয়ামী লীগ) যদি না যায়, তাহলে মা-বোনদের বলছি, রান্নার ঘরের কাজ বাদ দিয়ে, ঘর-সংসারের কাজ বাদ দিয়ে আপাতত কিছু সময়ের জন্য রাজপথে আসেন, মিছিল করেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক নারী ঐক্যের সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবন চলছে না। সরকার কিছু করতে পারছে না। কারণ, এই সরকার নিজেই সিন্ডিকেট। তারা সিন্ডিকেট ভাঙবে কীভাবে? সব চোর, বাটপারদের নিয়ে সরকার বানিয়েছে। এরা জনগণের সম্পদ লুট করবে, আর বিদেশে পাচার করবে।’

দেশকে পুরোপুরি ধ্বংস করার আগেই হাসিনা সরকারকে বিদায় করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনাদের অনুরোধ করবো, সবাই আমাদের সঙ্গে যোগ দেবেন, কাজ করবেন। অবস্থা বদলাবে। এই সরকার চিরস্থায়ী নয়।’

নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের