মানুষ শান্তি ও মুক্তি চায়: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মানুষ শান্তি ও মুক্তি চায়। কিন্তু ক্ষমতাসীনদের দুঃশাসনে আজ দেশবাসী দিশেহারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দেশব্যাপী দাওয়াতি পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা উপেক্ষা করে মানবরচিত মতবাদের অনুসরণের কারণেই আমাদের এই পরিণতি। তাই আসুন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থরক্ষা ও ঈমানি দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে শ্রেণি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমবেত হই।’ আগামি ১৫-২৯ ফেব্রুয়ারি দেশব্যাপী দাওয়াতি পক্ষ যথাযথ পালনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কোথাও শান্তি নেই মন্তব্য করে মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশের সর্বত্র অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। মানুষের মাঝে চাপা ক্ষোভ। মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশে গুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। ঘরে থাকলে খুন আর রাস্তায় বের হলে হয় গুম। মায়ের কোলের শিশুও আজ নিরাপদ নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদীরা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিদেশি প্রভুদের কাছে আমাদের মাথা বিক্রি করে দিয়েছে। দেশের সীমানা অরক্ষিত। সীমান্ত পাহারায় নিয়োজিত বিজিবি সদস্যদের বিএসএফ গুলি করে হত্যা করলেও সরকার প্রতিবাদের সাহস পায় না। একটি স্বাধীন দেশে এমন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেওয়া যায় না।’

দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলতাফ হোসেন, ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

/সিএ/আরকে/
সম্পর্কিত
‘হামে এত শিশুর মৃত্যু স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় ব্যর্থতাকে প্রকট করে তুলেছে’ 
স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের সংস্কার জরুরি: চরমোনাই পীর
এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান