দেশবাসী স্বৈরাচারী সরকারকে লালকার্ড দেখিয়েছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘একতরফা অবৈধ প্রহসনের নির্বাচনকে জনগণ সর্বাত্মকভাবে বর্জনের মাধ্যমে অবৈধ সরকারকে একটি মেসেজ দিয়েছে। ভোট বর্জন করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেওয়ায় দেশপ্রেমিক ইমানদার জনতাকে প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জানাই। ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী স্বৈরাচারী সরকারকে লালকার্ড দেখিয়ে প্রমাণ করলো, দলীয় সরকারের পাতানো তথাকথিত এ নির্বাচনের নাটক শুধু দেখতেই চায় না; বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

রবিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, গোটা দেশে ভোটারবিহীন কেন্দ্রগুলোর করুণ দৃশ্য পরিলক্ষিত হয়েছে।

তিনি বলেন, দলান্ধ, দলবাজ ও বধির নির্বাচন কমিশন ভোট প্রদানের পার্সেন্টিজের যে কল্পকাহিনি উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর, মিথ্যাই নয়; বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও বা প্রকাশ্য দিবালোকে গুন্ডাবাহিনীর ব্যালটপেপারে সিল মারার হলিখেলার ঘটনা ঘটিয়ে ভোটারবিহীন ভোটের আইওয়াশ কাউন্ট করা হয়েছে।

চরমোনাই পীর বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে, ইনশাআল্লাহ।

দেশের জনগণকে নতুন উদ্যমে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী