‘অফিস-আদালতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাতের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। দেশের অফিস আদালত-সহ সর্বত্র বাংলা ভাষার চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে হবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আমাদের ইতিহাস, ঐহিত্য ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে।’

সভায় বায়ান্ন’র ভাষা আন্দোলনে শাহাদৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো.  আবদুল জলিল, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক জিল্লুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আকবর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক মুফতি সাইফুল হক, এইচএম হুমাযুন কবির আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মুহাম্মদ সেলিম হোসাইন, মুহাম্মদ সাহাবুদ্দিন, মল্লিক মুহাম্মদ কিতাব আলী প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক