রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৮

নাগরিক ঐক্যর সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, সরকার পতনের আন্দোলনে আদর্শগত ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। সরকারের মুখোমুখি দাঁড়িয়ে বলতে হবে, আপনারা না যাওয়া পর্যন্ত আমরা যাবো না।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। দেশকে বহুমুখী সংকট থেকে উত্তরণ, মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি জাতীয় নেতাদের মুক্তি এবং পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত লেখা বাতিলের দাবিতে ওই বৈঠকের আয়োজন করা হয়।

সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘৭ জানুয়ারি দেশে কোনও নির্বাচন হয়নি। ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি। এবার নির্বাচনের পর সরকারের ওপর থেকে দেশ-বিদেশের শ্রদ্ধা চলে গেছে। মানুষ আবারও ঘুরে দাঁড়াতে চায়। যারা যে দলের আদর্শ মেলে চলেন তারা জোটবদ্ধ হন, নিজেরা নিজেদের মতো আন্দোলন চালিয়ে যান। সবাই মিলে সরকারকে হটাতে পারলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘এক দফার আন্দোলন এখনও জীবিত। ২০১৮ সালের পর রাতে ভোট ডাকাতির পর কোনও প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এবার ৭ জানুয়ারি আগে থেকে এখন পর্যন্ত আমরা রাজপথে আছি। এই সরকারের পতন খুব সামনে। এরা রিজার্ভ বাড়াতে পারবে না, এলসি খুলতে পারবে না, দ্রব্যমূল্য কমাতে পারবে না। কারণ এরাই সিন্ডিকেট, আর সিন্ডিকেটই সরকার।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘গত ১৫ বছর সরকারকে হটাতে না পেরে হতাশার কিছু নেই। মানুষ হতাশ নয়।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আজ বাংলাদেশে আগুন লাগিয়ে দিচ্ছে ভারতীয় আধিপত্য। আর সহায়তা করছে শেখ হাসিনার সরকার। ধীরে ধীরে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছে। আজকে নারকেল, কচুরমুখীও ভারত থেকে আমদানি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এর মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত একটা নিরপেক্ষ তদন্ত হয়নি, কোনও তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।’

সভাপতি বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমীর ইউসুফ আশরাফ বলেন, ‘মওলানা মামুনুল হকসহ সব রাজনৈতিক নেতাকে মুক্তি দিতে হবে। না হলে আমরা রাজপথে আন্দোলন মাধ্যমে দাবি আদায় করবো।’

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। অথচ দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারতের ওপর নির্ভরশীল করা হয়েছে। আগামী দিনে রাজপথের আন্দোলন আরও জোরালো হবে।’ 

বৈঠকে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের