পুলিশ নিরপেক্ষ থাকলে আ.লীগ ঘর থেকেও বের হতে পারবে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৪, ২০:২০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২১:২২

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ বলে এখন আর কিছু আছে? শুধু ঢাকা মহানগরের পুলিশ বলুক, তারা এখন থেকে চুপচাপ এবং নিরপেক্ষ থাকবে। তাহলে আওয়ামী লীগ ঘর থেকেও বের হতে পারবে না। কোনও সভাও করতে পারবে না। বিরোধীদলীয় কোনও নেতাকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলতে পারবে না। ‘

শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘৭ জানুয়ারির তথাকথিত নির্বাচন করতে গিয়ে আ.লীগ নিজের দলকে ভেঙে তিন ভাগে ভাগ করেছে। এক দলের মধ্যে তিনটি মার্কা করেছে। এটি নিয়ে তারা নিজেদের মধ্যে খুনোখুনি পর্যন্ত করেছে। এই সরকারের প্রতি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কারও কোনও বিশ্বাস এবং ভরসা নেই।’

তিনি বলেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৬ জন মানুষ মারা গেছে। আমরা বলছি আগুনে পুড়ে মানুষ মারা গেছে, কিন্তু লাশগুলো যখন বের করা হচ্ছে, তখন সেই শরীরগুলো পোড়া ছিল না। কারণ তারা আগুনে পুড়ে মারা যায়নি। আগুনের কারণে যে ধোঁয়া তৈরি হয়েছে, সে জন্যই বেশি মানুষ মারা গেছে। রেস্টুরেন্টের নিচতলায় সব অগ্নিনির্বাপণ যন্ত্র এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সর্বোচ্চ ক্ষমতায় যিনি (শেখ হাসিনা) আছেন, যার সবচেয়ে বেশি সত্য কথা বলা উচিত, জনগণের প্রতি দরদ দেখানো উচিত, কিন্তু তিনিই অনর্গল মিথ্যা কথা বলেন এবং জনগণকে ছোট করে কথা বলেন। আপনি (শেখ হাসিনা) পুরো প্রশাসনকে দুর্নীতিবাজ করে ফেলেছেন।’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও  জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা'র সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

/এএজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী