‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ১৩:২৩আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩:২৩

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, আজ যখন জনগণ বাজারে যায়, তখন মাথায় হাত দিয়ে, চোখের পানি ফেলে বাজার থেকে ফিরে আসতে হয়। সিন্ডিকেট দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় সীমানার বাইরে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘বর্তমান সরকার দ্রব্যমূল্যকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে পারছে না। এই সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ভোটারবিহীন নির্বাচনের কারণে সরকার কোথাও নিয়ন্ত্রণ করতে পারছে না। যার জন্য এ দেশে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা দরকার।’

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছি। একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা জনগণের মাঝে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু আজ যখন জনগণ বাজারে যাই, তখন মাথায় হাত দিয়ে, চোখের পানি ফেলে বাজার থেকে ফিরে আসতে হয়। সিন্ডিকেট সরকারেরই লোক। যারা সরকারের সুবিধাভুক্ত তারাই দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় সীমানার বাইরে নিয়ে গেছে।’

সরকারের উদ্দেশে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘বর্তমান মন্ত্রীসভা ভেঙে দিয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো যাবে। সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে আসবে।’

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে আরও ছিলেন– দলটির সদস্য সচিব আবু ইউসূফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা আহসান হাবিব প্রমুখ।

সমাবেশ শেষে তারা পল্টন অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম