দ্রব্যমূল্য উর্ধ্বমুখী হলেও চামড়ার দামে পতন কেন, প্রশ্ন ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ২৩:৪৫আপডেট : ১৩ জুন ২০২৪, ২৩:৪৫

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম বলেছেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে চামড়া ব্যবসায়ীরা এতিমের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেয়। দ্রব্যমূল্যে ক্রমাগত উর্ধ্বমুখী হলেও চামড়ার দামে পতন কেন? এর সঙ্গে সরাসরি সরকারের মন্ত্রী-এমপি, আমলা ও সরকারদলীয় লোকজন জড়িত। সরকারের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছাড়া যা মোটেও সম্ভব নয়।’

বৃহস্পতিবার (১৩ জুন) যুক্ত বিবৃতিতে দুই নেতা আরও বলেন, শুধু চামড়ার ক্ষেত্রেই নয়, বরং সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেটের জয়জয়কার সবখানে। গুটি কয়েক লোককে সুবিধা দিয়ে সরকার পুরো দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। নুন আনতে পান্তা ফুরানো অবস্থা আজ সমাজের সিংহভাগ মানুষের। কর্তৃত্ববাদী এ সরকারের পতন না হওয়া পর্যন্ত এ জাতির মুক্তির আর কোনও পথ খোলা নেই।

তারা উল্লেখ করেন, ঈদে মানুষ নাড়ির টানে বাড়ি যাবে সেখানেও সিন্ডিকেট বিড়ম্বনায় পড়তে হয় মানুষকে। সিন্ডিকেট তৈরি করে টিকিট নিয়েও চলে রমরমা ব্যবসা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের