আ.লীগের পৃথিবী একেবারে ছোট হয়ে এসেছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৪, ২১:১১আপডেট : ১৪ জুন ২০২৪, ২১:১১

৭৫ বছরে এসে আওয়ামী লীগের পৃথিবী একেবারে ছোট হয়ে গেছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘প্রশাসনের শক্তিতে দেশ চালাতে গিয়ে মানুষের ভেতর আওয়ামী লীগের ক্ষমতার শেকড় আলগা হয়ে গেছে। জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেকোনোভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তারা জুয়াড়িদের মতো দেশ ও জনগণকে বাজি ধরেছে। সবকিছু শেষ কারার এক ধরনের পোড়ামাটি নীতি অবলম্বন করেছে।’

শুক্রবার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক কোনও সরকার না থাকায় বেনজীর-আজিজ-আনারদের মতো মেগা দুর্নীতিবাজ অপরাধীদের জন্ম হচ্ছে। জনগণের প্রতি দায়বদ্ধ কোনও সরকার না থাকায় ১৫-২০টি দুর্বৃত্ত ব্যবসায়ী-মাফিয়া গোষ্ঠী আজ দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে তাদের যা খুশি করার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সরকারের সঙ্গে ওই গোষ্ঠীর অশুভ আঁতাত দেশকে ক্রমে অকার্যকর করে তুলছে, নৈরাজ্যের বিস্তার ঘটাচ্ছে।’ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অবিলম্বে বিরোধী দলগুলোর মধ্যে আরও কার্যকর ঐক্য ও সমগ্র গণতান্ত্রিক আন্দোলন পুনর্গঠনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী