ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ১৮:৪৪আপডেট : ২৮ জুন ২০২৪, ২০:২৩

ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা বাতিল করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির নেতারা বলেছেন, দেশে ভারতীয় রেল চলতে দেওয়া হবে না।

শুক্রবার (২৮ জুন) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।

দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘বর্তমান ডামি সরকার দেশবিরোধী ১০টি সমঝোতা চুক্তি করেছে। যাতে বাংলাদেশের ন্যূনতম কোনও স্বার্থ নেই, সব স্বার্থ ভারতের। অবিলম্বে ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা বলে প্রধানমন্ত্রী দেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন, আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন।’

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘ভারত সফর শেষে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, এটাকে সংবাদ সম্মেলন বলা যায় না। এটাকে তেলবাজির সম্মেলন বলতে হয়। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে তথ্য আমাদের দিয়েছেন—তাতে প্রমাণ হয় বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা ভারতে পাচার হয়েছে।’

তিনি বলেন, ‘৫০ দশমিক ৬ বিলিয়ন ডলার বৈধভাবে ভারতে পাচার হয়েছে। অথচ চায়না বাংলাদেশে অসংখ্য প্রজেক্ট পরিচালনা করলেও চীনে বৈধভাবে গিয়েছে ১৪ বিলিয়ন ডলার। ভারত আমাদের কীভাবে উপকার করে এটাই তার প্রমাণ।’

নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, ডা. মো. শহিদুল ইসলাম, হাসমত আলী, নূরুজ্জামান সরকার, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা শফিকুল ইসলাম ও ছাত্রনেতা আব্দুর রহমান।

পরে দলটির নেতাদের নেতৃত্বে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড় ও বিজয়নগর হয়ে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয়।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী