শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক: জাতীয়তাবাদী সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৪, ১৩:৫৬আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৩:৫৬

শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক। 

বুধবার (১০ জুলাই)  জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি-সমঝোতা স্মারকের’ প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দি। তিনি আজ গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।’

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো বাতিলের দাবি তুলে তিনি বলেন, ‘এই অসম সমঝোতা স্মারকগুলোতে বাংলাদেশের কোনও লাভ হবে না। রেল ট্রানজিটের নামে কার্যত ভারতকে করিডোর দেওয়া হয়েছে। অবিলম্বে দেশের স্বার্থবিরোধী এসব চুক্তি বাতিল করতে হবে।’

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে আরও বক্তব্য দেন সমমনা জোটভুক্ত  জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের