ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশের বুক চিড়ে রেল চলবে, নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে– এটা সমঝোতা হয় কীভাবে? এটা তো পুরো করিডোর। এই রেলে কী আসবে, অস্ত্র, মাদক, ভারতীয় সৈন্য? কী আসবে কেউ জানে না। এটা হতে পারে না।’
বুধবার (১০ জুলাই) দুপুরে পুরানা পল্টনের কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন– মহাসচিব প্রিন্সিপাল ইউনুছ আহমাদ, নূরুল হুদা ফয়েজী, ড. আ.ফ.ম খালিদ হোসাইন, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী, মোহাম্মদ আলী, ইয়াহইয়া মাহমুদ, রেজাউল করীম আবরার।
ফয়জুল করীম মনে করেন, সরকার ভারতের সঙ্গে ১৩ দফা চুক্তি করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।
ভারতের সঙ্গে দেশ ও স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ফয়জুল করীম।
মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘কোটাপদ্ধতি সংস্কার জরুরি হয়ে পড়ছে। ৫৬ ভাগ কোটা আমরা চাই না। মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি মনে প্রাণে। কিন্তু মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে তাদের নাতি-পুতিরা ৫৬ ভাগ নিয়ে গেলে আর কী থাকে?








