জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে এবি পার্টির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ১৭:৩১আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৭:৪৭

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে সোমবার (১৫ জুলাই) দুপুরে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি নেতারা। নির্ধারিত এই সাক্ষাৎ ও বৈঠকে জাতিসংঘের এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে দ্বিপক্ষীয় মতবিনিময় অনুষ্ঠিত হয়। মিটিংটি গুলশানে জাতিসংঘের ঢাকা সদর দফতরে অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া এবং এবি পার্টির সহকারী সদস্য সচিব ও উইমেন ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ছাড়াও ঢাকা দফতরের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় আলোচনার মূল বিষয় ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে সরকারের আসন্ন অগ্রগতির দাবি প্রসঙ্গ।

দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবি পার্টি শুধু অর্থনৈতিক সংকটই নয়, নাগরিক ও রাজনৈতিক অধিকারের অবস্থার উন্নতির জন্য একটি স্থিতিশীল ও প্রতিনিধিত্বশীল সরকারের প্রয়োজন অনুভব করে।

বৈঠকে নেতারা বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সূচক ইঙ্গিত করে যে আমরা, একটি দেশ ও জাতি হিসাবে, আইনের শাসন, লিঙ্গ ভারসাম্য এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পিছিয়ে পড়ছি।’

জাতীয় অগ্রগতি যাতে ব্যাহত না হয় সেজন্য জাতিসংঘকে তার সহায়তা, নিযুক্তি ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

এবি পার্টির প্রতিনিধি দল সারা দেশে তাদের দলীয় কর্মকাণ্ড ও কর্মসূচির বিষয়ে আবাসিক প্রতিনিধিকে অবগত করেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী