কোটা সংস্কার আন্দোলন

নিহত-আহতদের নিরূপণে কমিশনের পরিধি বাড়ানোর  দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৪, ১৭:২২আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৭:৩৯

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহত ও আহতদের সংখ্যা, তালিকা নিরূপণ ও কী পরিস্থিতিতে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নির্ধারণের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বিস্তৃত করার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।

রবিবার (২৮ জুলাই) ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের এ অবস্থান ব্যক্ত করা হয়। এদিন রাজধানীর তোপখানা রোডে দলের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কার্স পার্টির সভায় একইসঙ্গে দোষী, নির্দোষ নির্বিশেষে গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্যে মানুষকে হয়রানি করায় উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানানো হয়।

বৈঠকে কোটা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা,  আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস,  মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, মুস্তফা লুৎফুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, আলী আহমেদ, এনামুল হক এমরান প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে