অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে উদ্বেগ বাম-প্রগতিশীল দলগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৯:২৬আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৯:২৬

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতারা বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সব বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়ার দাবি সমাজের নানা অংশের পক্ষ থেকে করলেও এখনও পর্যন্ত বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের সঙ্গে কোনও আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি।

বুধবার (৭ আগস্ট) সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে নেতারা অবিলম্বে বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত করা ও ঘোষণার দাবি জানান।

বিবৃতিতে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের ওপর আঘাত করা হচ্ছে। একইসঙ্গে নতুন করে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান দখলদারত্বেরও ঘটনা ঘটছে। এসব বিষয়ে জনগণের জালমাল রক্ষায় এবং সব ধরনের দখলদারত্বের অবসানে রাষ্ট্র প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে জনগণের জানমাল রক্ষায় বাম জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতা-কর্মী-সমর্থক এবং অন্যান্য বাম গণতান্ত্রিক শক্তিসহ স্থানীয় সচেতন জনগণকে সংগঠিত করে লুণ্ঠন, সাম্প্রদায়িক সহিংসতা, হত্যাকাণ্ড প্রতিরোধে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন– বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ফ্যাসিবাদীবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামে সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী