ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন বিকল্পধারার মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৯:৫৯ আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২০:০৯

সংগ্রামী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব আবদুল মান্নান। বিবৃতিতে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, বিকল্পধারা বাংলাদেশ তাকে স্বাগত জানায়। ছাত্র-জনতাকে সংগ্রামী অভিনন্দন।

বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বৈষম্যবিরোধী আন্দোলনে যে প্রজ্ঞা এবং পরিপক্কতার পরিচয় দিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

নবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাবকে বিকল্পধারা বাংলাদেশ একটি শোষণমুক্ত ও সামগ্রিক ন্যায় বিচারের অগ্রগামী বাংলাদেশ বিনির্মাণের সূত্রপাত হিসেবে দেখছে।

রাষ্ট্র সংস্কারের এই স্বপ্নযাত্রায় ছাত্রজনতার প্রত্যাশা পূরণে বিকল্পধারা বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

/এইচএস/আরকে/
সম্পর্কিত
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার
বিকল্প ধারার নেতৃত্বে বদল আসছে, কাল সংবাদ সম্মেলন
বাবার জানাজায় মাহী বি চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদা বলে কিছু নাই, আল্লাহ ছাড়া কেউ মর্যাদা দিতে পারে না
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
এবার মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে জায়গা দখলের অভিযোগ
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?