বাবার জানাজায় মাহী বি চৌধুরী

রাষ্ট্রীয় মর্যাদা বলে কিছু নাই, আল্লাহ ছাড়া কেউ মর্যাদা দিতে পারে না

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৩:০৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩২

বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রীয় মর্যাদা বলে কিছু নাই, মর্যাদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মর্যাদা দিতে পারে না। আমাদের মনে আছে, ২০০৪ সালে বঙ্গভবন থেকে বের হয়ে তিনি (বাবা) বলেছেন, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না, কিন্তু ইজ্জত আল্লাহর বিশেষ দান।’

রবিবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টায় মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নামাজে জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মাহী বি চৌধুরী বলেন, ‘যারা আজ ভালো অবস্থায় আছেন তারা অন্যদের দৌড়ের ওপর রাইখেন না। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী না। মানুষকে সম্মান করবেন, তাহলে সম্মান পাবেন। এটাই বি চৌধুরী সাহেবের শিক্ষা। যারাই ক্ষমতায় আসুক, আমরা বি চৌধুরী সাহেবের পরিবার সবসময় মাথা উঁচু করে বিক্রমপুরের মাটিতে এসে দাঁড়াতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু জিয়াউর রহমানের ছবিটা এখনও তার (বদরুদ্দোজা চৌধুরী) বেডরুমে মাথার ওপরে আছে। কাজেই রাজনীতির জন্য বিক্রমপুরের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক যেন নষ্ট না হয়।’

মাহী বি চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে কেউ নতুন করে কথা বইলেন না। এতে ঝগড়া লাগবে। আমরা নতুন করে ঝগড়া চাই না। তিনি মারা যাওয়ার সময় তার ছাত্রী, ডাক্তার, নার্স, রাজনৈতিক নেতাকর্মী মিলে এক থেকে দেড়শত লোক উপস্থিত ছিল। তাদের কোলে মাথা রেখে তিনি আস্তে আস্তে আল্লাহর কাছে চলে গেছেন। এমন মর্যাদা, সম্মান রাষ্ট্র দিতে পারবে না।’

এদিন শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে তার গ্রামের বাড়িতে। সেখানে জোহরের পর গ্রামের বাড়ি মজিদপুরের দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
দেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
আইসিডিডিআর,বির গবেষণাদেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া