বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহী বি চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ২১:০১আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ২১:৫৭

বিএনপির নেতাকর্মীদের রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। এসময় গাড়ির ভেতর থেকে মাহী বি চৌধুরীকে হাতজোড় করে মাফ চাইতে দেখা যায়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের জন্য বাইরের গেটে আসেন তিনি। গাড়িতে মাহী বি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপির নেতাকর্মীরা৷ তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। ১০ মিনিটের মতো তারা সামনে দাঁড়িয়ে থাকেন এবং ‘দালাল দালাল’ স্লোগান দেন। পরে গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায়।

তবে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। একসময় মাহী বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়।

এর আগে র‌্যাবের দুটি গাড়ি বঙ্গভবনে প্রবেশ করার সময় জনগণ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী