গোয়েন লুইসের সঙ্গে তরীকত ফেডারেশনের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ১৭:৫২আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৭:৫৭

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার জাতিসংঘ কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দলটির যুগ্ম মহাসচিব বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি, শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা, কোটা সংস্কার কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা, স্বাধীনভাবে সাংবাদিকতা করার লক্ষ্যে ডিজিটাল আইনসহ বিভিন্ন বিতর্কিত আইনের সংস্কার, দরবার, দরগাহ, মাজার, খানকাহগুলো ভাংচুর ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ভিন্ন ধর্মালবম্বীদের ওপর হামলা এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কোটা সংস্কার আন্দোলনে এ যাবৎ যারা নিহত ও আহত হয়েছেন তাদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানানো হয়।

এসময় বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) পক্ষ থেকে এ বিষয়ে চিঠি হস্তান্তর করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে