জাতিসংঘের কাছে যেসব সহায়তা চেয়েছে গণঅধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৭:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৭:৩৫

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিশ্ব সংস্থাটির কাছে বেশ কিছু বিষয়ে সহযোগিতা চেয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটি।

দলের নেতারা জানান, সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এ সময় গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান।

দেশের চলমান পরিস্থিতি ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদের ভাবনা ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়।

আলোচনায় জুলাই থেকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের চালানো ‘গণহত্যার’ তদন্তে ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়, বলে জানায় গণঅধিকার।

বৈঠকে ‘গণহত্যার’ নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সহায়তা চাওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সহনশীল, গণতান্ত্রিক পরিবেশ তৈরিসহ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কার্যকরী ভূমিকার কথা বলা হয়।

গণঅধিকার পরিষদ জানায়, তরুণদের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী