অসহায়-দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৪:১৩আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪:১৩

বন্যাদুর্গত প্রত্যেকটি জেলায় ত্রাণ তৎপরতা শুরু এবং কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি কেন্দ্রীয়ভাবে তোপখানা রোড থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় চিকিৎসা ত্রাণ ও পুনর্বাসন কমিটির ভার্চুয়াল এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কুমিল্লা-ফেনী-নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষের ভয়বাহ বন্যায় আক্রান্ত হওয়াতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্কার্স পার্টি।

বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সরকারের প্রয়োজনীয় মন্ত্রণালয়, দেশে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক সংগঠনসহ দেশের আপময় জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

কমিটি আহ্বায়ক ও পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাহমুদুল হাসান মানিক, আলী আহমেদ এনামুল হক এমরান, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী