বিএনপিকে ক্ষমতায় আনা হলে নতুন বাংলাদেশ কেমন হবে, প্রশ্ন ফয়জুল করীমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিগত বাংলাদেশ কেমন ছিল, এর ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে? তিনি বলেন, ‘অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয়, তবে আর নতুন বাংলাদেশ কেমন হবে? 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘আগামীর বাংলাদেশ-যুব সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন।

ফয়জুল করীম বলেন, ‘৫ আগস্টের পরে যে চাঁদাবাজি ও দখলদারত্ব চালিয়েছে, তাদের ক্ষমতায় আনলে কী হবে। দেশের সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভাষ্য অনুযায়ী, এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছেন, তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেননি। এখানে মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ। সরকার পরিবর্তনের পর সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বেঞ্চের পদত্যাগ করাকে আপনি কী ভাববেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দায়িত্বশীলদের পদত্যাগ করাকে কী বলা যাবে।’

ইসলামী আন্দোলনের প্রভাবশালী এই নেতা বলেন, ‘আজকে মিথ্যা মামলা, চাঁদাবাজি, জুলুম-অত্যাচার হোক, তা আমি চাই না। আওয়ামী লীগ করার কারণে নিরপরাধ কারও নামে মিথ্যা মামলা হোক, তা চাই না। সাধারণ জনগণের চেয়ে সরকারি কর্মচারীরা কোনোভাবে অতিরিক্ত কিছু পেতে পারবে না।’

‘বিধবা, মিসকিন, এতিমদের কোনও টাকার অপচয় হোক, এটা আমরা চাই না। পিআর সিস্টেমে নির্বাচন করলে, ভালো কিছু মানুষ রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে। যারা চুরি করেছে তাদের রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে।’

ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. নেছার উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকীর পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আরও আলোচনা করেন—ড. ফায়জুল হক, আবদুল্লাহ মাসুদ, শাহ ইফতেখার আহসান তারেক, বিকল্প যুব ধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাইমেন ফারুকী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী