ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ব্যর্থ ভারত সরকার: সাইফুদ্দীন মাইজভান্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬

মহানবী হজরত মোহাম্মদকে (সা.) ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুফিবাদী প্রগতিশীল রাজনৈতিক দল ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি'’ (বিএসপি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, মুসলমান মাত্রই প্রিয় নবীকে (সা.) জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তাই মুসলিম সমাজ অতীতেও নবীজীর নামে যেকোনও ধরনের কটূক্তির দাঁতভাঙা জবাব দিয়েছে। আগামীতেও ইসলাম ও প্রিয় নবীকে (স.) নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধপরিকর বিশ্বের নবীপ্রেমী জনতা।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, কথায় কথায় অন্যকে অসাম্প্রদায়িকতার সবক দিলেও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে ভারত সরকার। যেখানে উগ্রবাদীদের কঠোর হস্তে দমন করার কথা, সেখানে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতারা মুসলিমদের বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক মন্তব্য করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। ধর্মীয় উগ্রবাদীদের হঠকারিতায় বিশ্বব্যাপী জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।

বিএসপি চেয়ারম্যান বলেন, বিশ্ব মানবতার মুক্তির দিশারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদকে (স.) অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনও ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এদের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। মহানবীর অবমাননায় জড়িত অভিযুক্ত পুরোহিত ও বিজেপির উগ্রবাদী নেতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্বেষী উগ্রবাদীদের দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভারত সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম. মনিরুজ্জামান
বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ
নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি