স্বাস্থ্য খাতের উন্নয়নে এবি পার্টির ৬ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭

স্বাস্থ খাতের উন্নয়নে ছয়টি দাবি তুলে ধরেছে এবি পার্টি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে ‘স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি, অসহনীয় নৈরাজ্য, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করা ও ঘুনে ধরা স্বাস্থ্যসেবা পদ্ধতি সংস্কার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার দাবিগুলো তুলে ধরেন।

এগুলো হচ্ছে— জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, জনস্বাস্থ্য ও প্রাইমারি হেলথ কেয়ারকে সর্বাধিক গুরুত্ব, স্বাস্থ্যশিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা,  বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী-চিকিৎসকদের ও ইন্টার্নদের সম্মানজনক ভাতা প্রদান ও  রেফারেল সিস্টেম চালু করা।

এ সময় স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে কথা বলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক ও গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শওকত আরমান।

এবি পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম