ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে বাম জোটের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৪, ২০:১৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২০:১৬

ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (২ অক্টোবর) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাইকোর্ট মোড়, পল্টন, জিরো পয়েন্ট হয়ে বায়তুল মোকাররম ঘুরে পুরানা পল্টনে এসে শেষ হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম। উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসদু রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

নেতারা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার ৪৮ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে। বর্তমানে লেবাননে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন মদদে ফিলিস্তিন ও লেবাননে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবাজ ইসরাইয়েলকে থামানো দরকার। যুদ্ধ বন্ধে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যুদ্ধপরাধের দায়ে ইসরইলেয়কে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে।’

লেবাননে ইসরাইলের বোমা হামলা, স্থল অভিযান ও হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে সমাবেশ আগামী ৭ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আগামীকাল থেকে বাম জোটের নতুন সমন্বয়ক মাসুদ রানা। আগামী তিন মাসের (সেপ্টেম্বর-নভেম্বর) জন্য বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী