অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি ইনসানিয়াত বিপ্লবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৪, ১৬:৫৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৬:৫৫

দেশে জঙ্গিবাদের প্রাদুর্ভাব ঘটেছে ও জনজীবনে সংকটে পড়েছে; এমন অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল। শনিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এ দাবি জানান দলটির নেতাকর্মীরা। এসময় দলটির কয়েকশো নেতাকর্মী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তৃতায় দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, দেশে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী-জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক রাজনৈতিক প্রাদুর্ভাব, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনজীবনে ব্যাপক সংকটের দায়ে মানবতার রাজনীতি-ভিত্তিক নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে। একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মবিরোধী ও মানবতা বিধ্বংসী অপরাধ।

যুগ যুগ ধরে মানুষের স্বাধীনতা ও স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য সীমাহীন ত্যাগের বিনিময়ে সক সংগ্রাম, বিপ্লব ও আন্দোলনের ব্যর্থতার কারণ একক ধর্ম, একক জাতিবাদী ও একক গোষ্ঠীবাদী অপরাজনীতি বলে মনে করেন তিনি। বলেন, উপমহাদেশে একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির বিভক্তি কুফল একাধিক রাষ্ট্রের জন্ম দিলেও জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তি আসে নাই, যার ফলে সব রাষ্ট্রে মানুষ বারবার মুক্তির আন্দোলন করতে হচ্ছে।

বিগত জুন-জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলন স্বৈরতন্ত্র থেকে মুক্তিকামী গণতন্ত্রকামী সকল মানুষের আন্দোলন ছিল উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে বিগত স্বৈরাচারের পতন হলেও জনগণের আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা ছিনতাই হয়ে যাওয়ায় আমরা জনগণ আতঙ্কিত ও হতাশ হয়ে পড়েছি।

ইমাম হায়াত বলেন, অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ হয়েছে এবং শিল্প কারখানা বিনিয়োগ ব্যবসা-বাণিজ্য জনগণের আয় উপার্জনের পথ অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সঠিক পথে সব দিকে ফিরে আসার আহ্বান জানান, না হয় পদত্যাগ করে দেশ রক্ষার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন দলটির মহাসচিব শেখ রায়হান রাহবার, দলের নেতা আবু আরেফ সরতাজ, এমদাদুল হক সাইফ, সুফি আহমেদ শাহ ও হাফেজ ইলিয়াস প্রমুখ।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
সর্বশেষ খবর
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক