আর কয়টা লাশ পড়লে আ.লীগকে নিষিদ্ধ করবেন: অলি আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৬

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ হলো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে তাদেরকে নিষিদ্ধ করবেন? জাতীয় পার্টিও দালাল। আরও কিছু দালাল আছে যারা গাড়ি-বাড়ির জন্য নির্বাচনে গিয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আপনারা অনেক সুযোগ পেয়েছেন। দুই থেকে আড়াই মাস চলতেছে কিন্তু আপনারা এখনও দৃশ্যমান কোনও কিছুই দেখাতে পারেননি। লোটা বাহিনী এখনও হাসিনার কাজ করে যাচ্ছে। বিএনপি এবং  জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং দেশের সম্পদকে রক্ষা করতে হবে।  

তিনি আরও বলেন, হাসিনার লোটা বাহিনী এখনও আছে। এ সরকারের উচিত ছিল সর্বপ্রথম এদেরকে চাকরিচ্যুত করা। তদন্তের ভিত্তিতে তাদেরকে জেলে পাঠাতে হবে। কিন্তু আমাদের উপদেষ্টারা তাদের সঙ্গে কাজ করতেছে।

তিনি বলেন, ভারত এক মিনিটের জন্যেও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। এর কারণ হলো বাংলাদেশ ভৌগোলিকভাবে উর্বর।

আবার অপরদিকে আমাদের শত্রুরাও চায় না বাংলাদেশের সবাই একত্রে থাকুক।

সেমিনারে বক্তারা বলেন, শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এটা নিয়ে আমাদেরকে হেলাফেলা করলে চলবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে এ বিপ্লবের ফল ভোগ করতে পারবে। যদি বিপ্লব ব্যর্থ হয় তাহলে দেশ আবারও ভারতে পরিণত হয়ে যাবে।

বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সরকারের উচিত সর্বপ্রথম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো। মানুষ এখন চাল, ডাল তরকারি থেকে শুরু করে সবকিছু কিনতে হিমশিম খাচ্ছেন।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন— মেজর (অব.) ইমরান হোসেন, মেজর (অব.) মো. মাসুদ, কর্নেল (অব.) মো. আইয়ুব, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।

 

/এএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি