তরুণ প্রজন্ম আগামী পঞ্চাশ বছর আ.লীগকে প্রতিহত করবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:০০

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তরুণ প্রজন্ম আগামী পঞ্চাশ বছর পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিহত করবে। সুতরাং রাষ্ট্র সংস্কার ও নির্বাচনি রোডম্যাপে এমন কিছু করা যাবে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুবিধা নিতে পারে।

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে আয়োজিত "বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশ: রাষ্ট্র সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ" বিষয়ক নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত অন্যান্য বক্তা ও অতিথিরা

এসময় তিনি আরও বলেন, আগস্ট বিপ্লবকে সার্থক ও ফলপ্রসূ করতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনি রোডম্যাপে বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক সব রাজনৈতিক দলকে ন্যূনতম একটি ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন পর্যন্ত যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম পরিবর্তিত এই সময়েও আমরা তা ধরে না রাখতে পারলে আমাদের লড়াই-সংগ্রাম নষ্ট হতে পারে।  সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত আমাদের সবাকেই সজাগ থাকতে হবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মুমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন, যুক্তফোরামে প্রধান সমন্বয়কারী চাষী মামুন।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি হাকিম মাওলানা মিজানুর রহমান, জাতীয় ইসলামী পরিষদের চেয়ারম্যান মুফতি জুনায়েদ গুলজার, মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পার্বত্য বিষয়ক সচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ জাবের হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা একে এম আশরাফুল হক বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের কোনও সুযোগ জনগণ মানবে না। ছাত্রজনতার রক্তস্নাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। গণঅভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই সরকারকে ছাত্রজনতার রক্ত ও বিপ্লবের স্পিরিটকে মূল্যায়ন করতে হবে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি