মবের মুল্লুকের অবসানের জন্য নির্বাচিত সরকার জরুরি: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১৮:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:১৭

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা বলেছেন, মবের মুল্লুকের অবসানের জন্য নির্বাচিত সাংবিধানিক সরকারের শাসন প্রতিষ্ঠা জরুরি। তারা গ্যাং মব নিয়ন্ত্রিত আদালতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঢালাও মিথ্যা মামলার প্রহসণমূলক বিচার বন্ধ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং জাসদ নেতাদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা এ কথা বলেন।

বক্তারা বলেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলির যথাযথ আইনি প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে বিচারের যে তোড়জোড় চলছে তা ন্যায়বিচার অস্বীকারেরই নামান্তর।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লা সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বাপন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এডভোকেট মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘গণভোট’ আয়োজনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : জাসদ 
বাম মোর্চার মিছিলে পুলিশের লাঠিচার্জ, গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ
সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করলো জাসদ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী