৩ মাস পার, সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা দরকার: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২০:০০

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সবাই দেশ বদলাতে চায়, কিন্তু নিজেদের বদলায় না। তিনি বলেন,  ‘সরকার গঠনের তিনমাস পার হওয়ার পর এখন দেশের গণতান্ত্রিক উত্তরণে সরকারের সুনির্দিষ্ট পথনকশা  ঘোষণা দেওয়া দরকার। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের রোড ম্যাপ দেশবাসীকে জানানো প্রয়োজন।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শুক্রবার (৮ নভেম্বর) বিকালে পার্টির ঢাকা মহানগর সংগঠকদের কর্মশালায় এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে— কেড়ে নেওয়া ভোটের অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা।’

তিনি আশা করেন, ঐকমত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের পাশাপাশি সরকার এই লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর সবাই দেশ বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলায় না।’ তিনি বলেন, ‘বিপ্লবী গণতান্ত্রিক রূপান্তরের সংগঠক হতে চাইলে নিজেদেরকেও বদলাতে হবে। সেজন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রত্যেক কর্মী সংগঠককে আদর্শিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবেও নিজেদের পুনর্গঠিত করতে হবে।’

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন  এপোলো জামালী, মীর রেজাউল আলম  হোসেন,  আবুল কালাম আজাদ, জোনায়েদ হোসেন,  মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ডালিম,  মোহাম্মদ ফারুক হোসেন, আবদুর রহমান, মাহফুজ গাজী, মোহাম্মদ রফিক,  শিবু মোহান্ত প্রমুখ।

কর্মশালার  শুরুতে গত জুলাই-আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  শহীদ বদিউজ্জামাল,  আবদুল লতিফ, শহীদ নাসিরুদ্দিনসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী