জীবিকা ধ্বংসে আদালতকে ব্যবহার করবেন না: বজলুর রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ১৮:১৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৮:১৯

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে প্যাডেলচালিত রিকশা মালিকের এক রিটের প্রেক্ষিতে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচলে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আবার বিবেচনা করা ও সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ফিরোজ বলেন, ঢাকা মহানগরে বর্তমানে প্রায় ৭/৮ লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল করে। এই পরিবহন বন্ধ হলে প্রায় ১৫ লাখ মানুষ এক ধাক্কায় বেকার হয়ে পড়বে। উচ্চ দ্রব্যমূল্যের এই বাজারে চালক ও তাদের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। ফলে এত মানুষকে বেকার করার এই ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে, দমন-নির্যাতনের পরিবর্তে সংগ্রাম পরিষদসহ আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনা করে এই সমস্যার আশু সমাধান করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকা মহানগরের প্রধান সড়কগুলোর বাইরে সাধারণ মানুষের বাহন বন্ধ হলে নগরজীবন জটিলতার মধ্যে পড়বে। আদালতকে ব্যবহার করে শ্রমিকের জীবন-জীবিকা ধ্বংস না করা ও   শ্রমিকদেরকে প্রতিপক্ষ না বানানোরও আহ্বান জানান। পরিবেশবান্ধব, সাশ্রয়ী, শব্দ অদূষণকারী এ গাড়ির নীতিমালা চূড়ান্ত ও আধুনিকায়ন করে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং গবেষণা করে কতটা যানবাহন চলতে পারে তা নির্ধারণ করে এই সমস্যার স্থায়ী সমাধানেরও আহ্বান জানান।

/এমএস/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী