প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে অপপ্রচার ও বিষোদগার পরিকল্পিত: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ও  বিষোদগারের’ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে উসকানিমূলক অপপ্রচার, সহিংস তৎপরতা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার শামিল।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এক যুক্ত বিবৃতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে  দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক  ডেইলি স্টারের বিরুদ্ধে পরিকল্পিত  বিষোদগার ও  কুৎসা রটনার তৎপরতায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে নেতাদের বলেন, জনপ্রিয় এই দুই পত্রিকার বিরুদ্ধে যেসব উসকানিমূলক অপপ্রচার ও সহিংস তৎপরতা চলছে— তা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার শামিল। বিশেষ স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় গত ক’দিন ধরে যা চলছে, তা পত্রিকা ও তার সাংবাদিকদের জানমালের  গভীর নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। কোনও সভ্য ও গনতান্ত্রিক রাষ্ট্র  সমাজ গণমাধ্যমের ওপর এই ধরনের তৎপরতা চলতে দিতে পারে না।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় মাথা হেঁট হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী  
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাদুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের