‘কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ২১:২১আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২১:২১

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিবাদ পতনের পর অবাধ গণতন্ত্রের সুযোগে বিভিন্ন অপশক্তি, দেশের ভেতরে এবং বাইরের ষড়যন্ত্রকারীরা সম্মিলিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখার প্রতিনিধি সভায় তিনি এসব বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘যখন দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রশ্নে সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কারসহ সকল ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে- তখন সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে অপশক্তির দৌরাত্ম্যকে গুড়িয়ে দিতে হবে।’

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা বা নাটক করতে দেওয়া হবে না। জুলাইয়ের গণহত্যার জমিতে ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া যাবে না। তার জন্য সকল রাজনৈতিক দল, ছাত্র-শ্রমিকসহ গণমাধ্যমের সবাইকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক ক্ষণে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সরকারকে দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সবাইকে ধৈর্যশীল থাকার অনুরোধ জানান।

জেএসডি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কামাল উদ্দিন মজুমদার সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, দফতর সম্পাদক কামরুল আহসান অপু, সুমন খান, নাসির উদ্দিন স্বপন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন: জাসদ
নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা জেএসডির 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি