রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয়: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা সরকারকে বলতে চাই—রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয়। রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের পার্ট। এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার। দক্ষ-অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে আপনাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে গণপরিবহন সংস্কার জাতীয় কমিটি কর্তৃক ‘সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, সয়াবিন তেলের দাম এক লাফে ৮ বাড়িয়ে দিয়েছে। সয়াবিন তেলের বড় দুই আমদানিকারক এস আলম ও বসুন্ধরার উইকেট পড়ে গেছে। এস আলম দেশ থেকে পালিয়েছে, আর বসুন্ধরার ভূমিদস্যু মাফিয়াদের বিরুদ্ধে দুদক থেকে শুরু করে মানি লন্ডারিং ইউনিট, বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। কাজেই এই মাফিয়ারা বাজারে কিছুটা সংকট তৈরি করেছে। খুচরা বিক্রেতারাও তেল লুকিয়েছে—তাই বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। কিন্তু এই সময়ে বাজার থেকে মাল সরিয়ে কৃত্রিম সংকট তৈরি করবে, এই দুঃসাহস কারও দেখানোর কথা না। আপনারা (সরকার) যদি সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেন, তাহলে আপনাদের আরও পস্তাতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ বারবার বলছে, রাষ্ট্র গঠনের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেভাবে হোক এই সরকারকে সফল করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ কর‍তে হবে। নির্বাচনের জন্য চাপাচাপি বন্ধ করতে হবে। শেখ হাসিনার সরকারকে যদি হঠাতে না পারতাম, তাহলে সে ক্ষমতায় থাকতো না? এই সরকার যদি দুই বছর থাকে, দেখেন না তারা দুই বছরে কী করতে পারে। আগেই নির্বাচনের জন্য অস্থির, নানা ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে।

গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদসহ আয়োজক সংগঠনের নেতারা।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ