‘ফ্যাসিবাদকে যারা পুনর্বাসন করতে চায়, দেশবাসী তাদের রুখে দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ডিসেম্বর ২০২৪, ২১:১৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে ভারত। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর কোনও আঘাত সহ্য করা হবে না। এদেশের ১৮ কোটি মানুষ জীবন দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে যারা দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়, দেশবাসী তাদেরকেও রুখে দেবে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় পল্টনের মজলিস মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর হোসাইন বলেন, ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলো। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গেছে।

তিনি বলেন, ৭১ এবং ২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী