বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচি কেমন হবে সিদ্ধান্ত হয়নি: ১২ দলীয় জোট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:১২

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকের বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। শুরুতে তারা ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে। তবে সেই বৈঠক থেকে কোনও রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত আসেনি। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকাল থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বৈঠক শেষে দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, আজ (শনিবার) বিএনপির অফিসে  বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমানে দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের আগামীদিনের কর্মসূচি কী হওয়া উচিত— এ নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। কিন্তু আমরা কোনও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। 

তিনি বলেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, কাল-পরশু মধ্যে উনারা (বিএনপি) সিদ্ধান্তে আসবেন। আমরা নিজেদের ভেতর কেবল কিছু কথাবার্তা বলেছি, মতবিনিময় করেছি।

আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে যায়নি জানিয়ে মোস্তফা জামাল হায়দার বলেন, আমি এই কথা বলতে চাই, ১২ দলীয় জোট ও বিএনপি এবং দেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে এসেছে— আমাদের সেই আন্দোলনের এবং লক্ষ্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। আগামীতে সেটা আরও গভীর হবে। আমরা বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল নিয়ে অতীতের মতো আমাদের কর্মসূচি আপনাদের সামনে আনবো। 

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেছি। এই আলোচনার প্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত হলে তা আমরা জানাবো।’ 

যুগপৎ জোট সঙ্গীদের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী