দখলদারত্বের রাজনীতি করলে দেশের কোনও পরিবর্তন হবে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬

রাজনৈতিক দল যদি কেবল দখলদারত্বের রাজনীতি করতে চায়, তাহলে দেশের কোনও পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, জেন জি-র আন্দোলনের মূল কথা ছিল— বিষাক্ত ও আপসমুখী জীবনযাপন থেকে মুক্তি। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিল তারা। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র-জনতা গ্রহণ করেছিল। তখন কোনও রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিল না। এটাই ছিল একটি বিরাট বৈশিষ্ট্য। আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার।

ড. ইউনূসকে উদ্দেশ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি একা পারছেন না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূলমন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনও অগ্রগতি সম্ভব নয়।

শোকসভায় অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এস এম আকরামের স্মৃতিচারণ করে বলেন, এস এম আকরাম ভালো রাজনীতিবিদদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো মানুষ যদি সরকারের কোনও দ্বায়িত্বে আসতেন, মন্ত্রী হতেন  তাহলে কিন্তু রাজনীতিতে একটা গুনগত পরিবর্তন আসতে পারতো। এসময় এই উপদেষ্টা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

শোক সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরসহ প্রমুখ বক্তব্য রাখেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি