চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন, সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৫, ১৮:১০আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:১৩

‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধান’-এর রাজনৈতিক স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ চলছে, ভোট গণনা শেষে আগামীকাল শনিবার জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে টানা রাত ৯টা পর্যন্ত। দেশ, বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮০০ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট প্রদান দিচ্ছেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে এবং প্রবাসী ও অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট দিচ্ছেন।

দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল জানান, নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত বুথ

এবি পার্টির নেতারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ জানুয়ারি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।

আজ চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শেষ হলে, নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি নির্বাচিত করবেন। চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচনের ফলাফল শনিবার কাউন্সিলে ঘোষণা করা হবে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের